বিবিধশিরোনাম

খুলনার আসাদের জন্য ছুটে এলেন ক্রিস্টিয়াল

এবার প্রেমের টানে বাংলাদেশে ছুটে এলেন ৪৩ বছরের জার্মান নারী এ্যাসটিট ক্রিস্টিয়াল কাসুমী সিউর। খুলনা সদরের বাসিন্দা ৪০ বছর বয়সের আসাদ মোড়লের সাথে দু‘বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সেই সম্পর্ককে বাস্তবে রুপ দিতে পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ করে ১০ জুন ঢাকায় আসেন ক্রিস্টিয়াল। এরপর ১১ জুন তিনি আসাদের খোঁজে খুলনায় যান এবং সেখানে একটি হোটেলে দু‘জনের প্রথম দেখা হয়।
এরপর বৃহস্পতিবার (১৩ জুন) আদালতের মাধ্যমে বিয়ে করেন দু‘জনে। এর আগে বুধবার (১২ জুন) স্থানীয় নোটারি পাবলিকের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন ক্রিস্টিয়াল।
এ বিষয়ে ক্রিস্টিয়াল বলেন, ‘আসাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাস্তবায়ন করতে আমি বাংলাদেশে এসে সরাসরি তাকে দেখে বুঝে ইসলাম ধর্মগ্রহণ শেষে বিয়ে করেছি। এখন আমরা সুখি।’
এদিকে আসাদ বলেন, ‘ক্রিস্টিয়ালের জীবনসঙ্গি হতে পেরে তিনিও খুব সুখি।‘ আসাদ নগরীর যোগিপোল ৭ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মোড়লের ছেলে।
এ বিষয়ে বাবা ইব্রাহিম মোড়ল বলেন, ‘ছেলে যাকে নিয়ে সুখি হবে তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে কখনো ভাবিনি সে কোনো বিদেশিকে বিয়ে করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button