শিক্ষা

খুবিতে কাল থেকে প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে আগামীকাল রবিবার থেকে গ্রহণ শুরু হবে। এই আবেদনপত্র গ্রহণ চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং kuadmission.online এ পাওয়া যাবে। এছাড়া ভর্তিসংক্রান্ত যে কোন তথ্য সংশ্লিষ্ট স্কুলের ডিন ও ইন্সটিটিউটের পরিচালকের অফিস থেকে জানা যাবে। শনিবার দুপুরে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর খুবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ৮টা থেকে ১০ টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল এবং সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, আইন স্কুল এবং চারুকলা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৬টি স্কুল এবং ১টি ইন্সটিটিউটকে তিনটি ইউনিটে ভাগ করে একইদিনে তিন পর্যায়ে ভর্তি পরীক্ষা নেয়া হবে।
এদিকে পবিত্র ঈদ-উল আযহার ছুটি শেষে আগামীকাল রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে। এদিন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। শনিবার দুপুরে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্তÍ খুলনা বিশ্ববিদ্যালয় পবিত্র ঈদ-উল আযহার ছুটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button