খুন করাতে কন্ট্রাক্ট-সাব কন্ট্রাক্ট
ভূত থেকে ভূতে খবর পৌঁছে দেবার কথা শোনাগেলেও, খুনি থেকে খুনিতে কন্ট্রাক্ট পৌঁছে দেয়ার এই ঘটনা প্রথমবারই দেখা গেছে চীনের গুয়ংশি প্রদেশে। এঘটনায় ৫ জন ভাড়াটে খুনীসহ হুকুমদাতাকে জেলে পাঠানো হয়েছে। এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।
খবরে বলা হয়, তান ইয়োহুই নামক এক আবাসন ব্যবসায়ী তার প্রতিদ্বন্দ্বী ওয়েই মোউকে চুপ করতে চেয়েছিলেন চিরতরে, কিন্তু ঝামেলা বাধলো যখন খুনির সংখ্যা এসে দাঁড়াল পাঁচে। প্রথম খুনি শি গুয়ানগান ২০ লাখ ইয়েনের পরিবর্তে রাজি হয় খুন করতে, কিন্তু প্রথম খুনি সেই কন্ট্রাক্ট দিয়ে দেন মো নামক আরেক ভাড়াটে খুনিকে। মো থেকে খুনের সেই কন্ট্রাক্ট চলে যায় ইয়াং কংশেং এর কাছে, তবে তিনিও সেই কন্ট্রাক্ট ইয়াং গুয়াংশেং নামে আরেকজনকে দিয়ে দেন সাব-কন্ট্রাক্ট হিসেবে। এই খুনের কন্ট্রাক্ট ঘুরে আসে লিন জিয়ানসিকের কাছে কিন্তু খুনের টাকার পরিমাণ তাতে কমে গেছে অনেক।
চতুর লিন জিয়ান বদলে দিলেন পুরো খুনের চুক্তিপত্র। ওয়েই মোউকে কফি শপে ডেকে বলে দিলেন সব এবং পাতলেন এক ফাঁদ। মিথ্যে খুনের নাটক করে সব জানিয়ে দিলেন পুলিশকে। একে একে ধরা পরল হুমকি দাতা সহ বাকি খুনিরা।
তবে অবাক করা ব্যাপার এই তিনি নিজেও আত্মসমর্পণ করেন এবং খুনিদের সাজা হয়েছে হুকুমকারী থেকে অনেক কম।




