শিরোনাম

‘খুনেরও ক্ষমা আছে, আপনারা আমার মাকে ক্ষমা করুন’

বাড়ির ছাদে ফুলের টবে রাখা গাছগুলোকে যখন নির্মমভাবে একেরপর এক কেটে সাফ করে ফেলছিলেন এক নারী তখন গাছগুলোর মালিক অপর একজন নারী চিৎকার করে কেঁদে কেঁদে বলছিলেন, এই ছাদে আমাদেরও অংশ আছে, গাছ কারো ক্ষতি করে না, গাছেরও জীবন আছে, প্লিজ গাছগুলো কাটবেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তওবা করলেও এই অন্যায় আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু কিছুতেই নারীর হৃদয় গলেনি। গাছ কাটার সময় উভয়পক্ষই ছাদে ছিলেন। এসময় গাছকাটা নারীর পক্ষে ছাদে ছিলেন তার ছেলেসহ কিছু ভাড়াটে মাস্তান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় নিন্দাও ক্ষোভের ঝড় বইছে। ভিডিও ভাইরালের পরের দিন আজ ভোরে তার ছেলে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন।
গাছের ওপর ওই নারীর কেন এতো ক্ষোভ বা তিনি কেন পরিবেশের জীবন গাছকে এভাবে কেটে টুকরো টুকরো করছেন? এমন প্রশ্ন ছুড়ছেন নেটিজেনরা। সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, হিজাব পরা এক নারী ছাদে শখ করে লাগানো অন্যের গাছ কেটে সাবাড় করছেন। প্রতিবাদ করায় যারা গাছ লাগিয়েছেন তাদের ওপর হামলার চেষ্টা করছেন।ভিডিওটি পোস্ট করেছেন সুমাইয়া হাবিব নামের এক নারী।
এ ঘটনার জন্য ক্ষমা ক্ষমা চেয়েছেন ওই মহিলার ছেলে। তিনি ফেসবুকে লাইভে এসে তিনি সবার কাছে ক্ষমা চান।
ওই মহিলার ছেলে বলেন, কিছুক্ষণ আগে কাসেম হোসেন ভাইয়া আমাকে ক্ষমার চাওয়ার জন্য বলছে। হ্যাঁ কাজটা আমি ভুল করছি।
সেজন্য আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার আব্বু আম্মুর পক্ষ থেকে স্পোশলই আলটিমেটলি ‘সরি’।
তিনি বলেন, একটা কথা, মনে কিছু করবেন না,বেয়াদবি নিবেন না। আপনি হয়তো একটা ভুল করছেন, আমার আম্মু কাউকে কোপাতে যায়নি। হয়ত ভিডিও থেকে ছবিটা স্কিন শট নিয়ে ছবিটা তোলা হয়েছে।
শুক্রবার আমাদের সাভার থানার ওসি আংকেল আমারদেরকে ডেকেছে। আশা করছি কোন একটা মীমাংসা করবেন। অবশ্যই একটা রায় হবে, সেটা সবাই জানতে পারবেন ।
ঘটনার বিবৃতি দিয়ে সুমাইয়া হাবিব লিখেছেন, কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই নারীর গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই নারী আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?
সুমাইয়া আরও লিখেছেন, আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোনায় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম। আর এই নারী আমাদের সঙ্গে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলো কেটে ফেলল।
বিস্তারিত ভিডিও দেখুন:

পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button