Uncategorized

খালেদা জিয়ার সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ভারতের হাইকমিশনার।
এক ঘণ্টারও বেশি সময় ধরে খালেদা জিয়ার সাথে বৈঠক করেন তিনি।
গত জানুয়ারিতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর খালেদা জিয়ার সাথে এটি হর্ষ বর্ধন শ্রিংলার প্রথম সাক্ষাত।
বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button