রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপির মিছিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায়। এতে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button