slider

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও আন্দোলনে নিহতের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা.শফিউদ্দিন খানের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল আলম মোহম্মদ আলী, আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাবেক প্রচার সম্পাদক ফকির মহিদুর রহমান, বিএনপি নেতা সানোয়ার হোসেন, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক
ইয়াকুব হোসেন রাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক কাউন্সিল আব্দুল গফুর, সাবেক প্রচার সম্পাদক নূরে আলম বাবুল, উপজেলা যুব দলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।
এদিন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষ আন্দোলনে নিহতের স্বরণে দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button