রাজনীতি

খালেদা জিয়াকেই মাফ চাইতে হবে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খুনীদের প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। খুনী ও লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা এই বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে তিনি একথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ’৭৫-এর পরে জেনারেল জিয়াউর রহমান রাজনীতির খলনায়ক আর এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে খলনায়িকা। পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা উচিত নয়। তাই মাফ চাইব আমরা না, মাফ যদি চাইতে হয় তবে চুরি, মানুষ খুন, আর চক্রান্তের জন্য খালেদা জিয়াকেই মাফ চাইবে হবে জাতির কাছে।
তথ্যমন্ত্রী বলেন, মুসলিম লীগ যেমন ইসলামের দল ছিল না, তেমনই বিএনপিও গণতন্তের দল নয়। বাংলাদেশে এই বিএনপি এবং বেগম খালেদা জিয়া যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতিও সক্রিয় থাকবে।
ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সূধীজনরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকেল ৩টায় জুনিয়াদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উঠান বৈঠক, বিকেল ৪টায় একই ইউনিয়নে ৩নং ওয়ার্ড কার্যালয়ে সাহাবুদ্দিন মেম্বারের বাড়ির কাছে উঠান বৈঠক, বিকেল ৫টায় ওই একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরানখালী শাহজাহানের বাড়িতে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন তথ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button