sliderস্থানিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিংগাইরে দোয়া মাহ্ফিল

নিজস্ব প্রতিবেদক : তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের সিংগাইরে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১২ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিংগাইর সদর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোবিন্ধল ভোর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জি.মো.মঈনুল ইসলাম খান শান্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো.আলাউদ্দিন, সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল,উপজেলা যুবদলের আহবায়ক মো.মঞ্জুরুল ইসলাম(মঞ্জু),সদস্য সচিব মো.ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button