রাজনীতিশিরোনাম

খালেদার মুক্তির দাবিতে ঢাকায় মহিলা দলের বিক্ষোভ

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
শুক্রবার (০২ আগস্ট) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার কাছে প্রতিহিংসার রাজনীতিই মুখ্য। তার ব্যক্তিগত আক্রোশের শিকার খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরিণতি শুভ হবে না।
তিনি বলেন, দেশব্যাপী খুন, নারী-শিশু ধর্ষণ ও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ বৃদ্ধি সব কিছুকেই সরকারের মন্ত্রী-নেতারা গুজব বলছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে গুজব ছড়ানোর কারখানা বলা হচ্ছে। আমরা এমন এক সরকারের অধীনে বসবাস করছি, যাদের মানবিকতা নেই, জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা ও দায়িত্ববোধ নেই, আছে শুধু চোখ রাঙানি ও অবৈধ ক্ষমতার দাপট।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক সভাপতি নুরী আরা সাফাসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button