রাজনীতিশিরোনাম

খালেদার জামিন পাওয়ার সুযোগ অবশ্যই আছে: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। তার জামিন পাওয়ার সুযোগ অবশ্যই আছে।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঐক্যফ্রন্টের স্ট্রিয়ারিং বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সেই মামলায় তার জামিন পাওয়ার সুযোগ আছে কিনা, এমন প্রসঙ্গে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, সুযোগ অবশ্যই আছে, সুযোগ অবশ্যই আছে। এর থেকে পরিষ্কার করে আর কী বলবো?
অপর এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের সভায় স্পষ্টভাবে আলোচনা হয়েছে। আমাদের লিখিত বক্তব্যে সব আছে।
এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাবন্দি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে দীর্ঘ ৬৬৪ দিন বন্দি করে রাখা হয়েছে।
মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনো কারণে এবার খালেদা জিয়ার প্রতি সুবিচার না করা হয়, অবিচার করা হয়, জামিন দেওয়া না হয়, মুক্তি দেওয়া না হয়, তাহলে যে উদ্ভূত পরিস্থিতি হতে পারে তার জন্য এই সরকার সর্বতভাবে দায়ী থাকবে। এ ব্যাপারে আমরা (ঐক্যফ্রন্ট) সরকারকে সতর্ক দিচ্ছি।
খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের প্রসঙ্গে জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, আমরা ২২ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আন্তরিকতার সঙ্গে বলেছিলেন আইজি প্রিজনকে বলে দিয়েছেন। আমরা নামের তালিকা পাঠিয়েছি। কিন্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জামিনের ব্যাপারে একটা তথ্য দিতে চাই। খুনের আসামি, যেখানে খুনের অপরাধে তার দণ্ড। নিম্ন আদালতে ফাঁসি হয়েছে। হাইকোর্টে ফাঁসি হয়েছে, কনফারমেশন তাতে প্রায় দুই থেকে তিনমাস সময় লাগে। সেই মামলায় ফুলবেঞ্জ আসামিকে জামিন দিয়েছে। যতদিন পর্যন্ত জামিন বাতিল না হয় ততদিন পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে থাকতে পারবেন। এ জাতীয় অসংখ্য উদাহরণ আইনে আছে।
তিনি বলেন, সেই তুলনায় খালেদা জিয়ার মামলা এটা রাজনৈতিক। তাকে জামিন না দেওয়ার কোনো কারণ নেই। এটা আমরা বলেছি, মানবিক কারণে এবং নৈতিক কারণে সংবিধানগত অধিকারের দিক থেকে তাকে জামিন দেওয়া উচিত।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জেএসডির সভাপতি আসম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. গণফোরামের কার্যকরী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button