বিনোদন

খবর বলছে দুদিন পর, মালাইকা বলছেন ‘না’!

দীর্ঘদিন ধরেই মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চলছে। যদিও এ যুগল সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না, তবে গত ছয় মাস তাঁদের গতিবিধি লক্ষ করলেই সে ধারণা স্পষ্ট হয়। পার্টি থেকে হাসপাতাল—সর্বত্রই একসঙ্গে গমন এ জুটির।
এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন—বছরের শুরুতেই পত্রপত্রিকায় এমন প্রতিবেদনের পর বলিউডে আলোচনার কেন্দ্রে উঠে আসেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। বিভিন্ন প্রতিবেদন বলছে, এই ১৭ এপ্রিলে গোয়ায় খ্রিস্টান রীতিতে বিয়ে সারবেন এ তারকা-যুগল। কিন্তু বিয়ের গুঞ্জনকে সরাসরি ‘না’ বলে দিয়েছেন মালাইকা।
সম্প্রতি মালাইকা অরোরা বলেছেন, চারপাশে বিয়ে নিয়ে যে হইহই রব চলছে, তাতে কোনো সত্যতা নেই। আসন্ন বিয়ের খবরকে প্রত্যাখ্যান করলেও প্রতিবেদন বলছে, ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দুজনই তাঁদের টিমকে প্রস্তুত ও ফ্রি থাকতে বলেছেন। এর কারণ, চলতি সপ্তাহেই গোয়ায় গাঁটছড়া বাঁধবেন মালাইকা-অর্জুন। প্রতিবেদন আরো জানাচ্ছে, এ যুগলের পরিবারের লোকজন ও বন্ধুরা বিয়েতে হাজির হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
‘কফি উইথ করণ’-এর একটি পর্বে মালাইকা অরোরা সরাসরিই বলেছিলেন, অর্জুন কাপুরকে পছন্দ করেন তিনি, তা যেভাবেই হোক। এরপরই নির্মাতা-প্রযোজক ও সঞ্চালক করণ জোহর ইঙ্গিত দেন, ইন্ডাস্ট্রিতে আর একটি বিয়ের আয়োজন হতে চলেছে। ওই শোর চূড়ান্ত পর্বে কারিনা কাপুর খানকে করণ জিজ্ঞেস করেন, মালাইকার বিয়েতে তিনি কন্যাযাত্রী হবেন কি না। যদিও কারিনা ওই প্রশ্নের সরাসরি জবাব দেননি, তবে সেই থেকে বিয়ের গুঞ্জন আরো জ্বালানি পায়।
বলা হচ্ছে, কয়েক দিন আগে মালদ্বীপে নিজের মেয়েবন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টি সেরেছেন মালাইকা। মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে নামার পর বিয়ের জল্পনা বাড়ে।
গত ১২ এপ্রিল বিকেলে হাসপাতাল থেকে বের হতে দেখা গেছে মালাইকা ও অর্জুনকে। তাঁদের এমআরআই ও সিটিস্ক্যান বিভাগের প্রবেশপথ দিয়ে বেরোতে দেখা যায়। এ জুটিকে দেখামাত্রই আলোকচিত্রীরা ছবি তুলতে শুরু করেন। হুট করেই ক্লিক পড়ায় বিস্মিত হন দুজনই। সাধারণত এ যুগল আলোকচিত্রীদের সামনে পোজ দেন না।
২০১৭ সালে মালাইকা অরোরা ও সালমান খানের ভাই আরবাজ খান ১৮ বছরের দীর্ঘ সংসারজীবনের ইতি টানেন। আর এরপর দুজনই নতুন জীবনে প্রবেশ করেন। মালাইকা খুঁজে পান অর্জুন কাপুরকে। আর মালাইকার সাবেক স্বামী আরবাজ খানও খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। ইতালির মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর।
এ বছর অর্জুন কাপুরের হাতে রয়েছে তিনটি সিনেমা—‘ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড’, ‘সন্দীপ অউর পিংকি ফারার’ ও ‘পানিপথ’। সূত্র : বলিউড হাঙ্গামা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button