বিবিধশিরোনাম

‘ক্ষমা প্রার্থনা করছি, ভবিষ্যতে এই ধরণের ভুল হবে না’

পোশাক নিয়ে জারি করা নোটিশটি বাতিল
অফিস চলাকালীন পোশাকে ধর্মীও অনুশাসন প্রতিপালনে জারি করা একটি নোটিশটি বাতিল করা হয়েছে। জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি দুঃখপ্রকাশ করে বলেন, গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এই ধরণের ভুল হবে না বলে প্রতিজ্ঞা করছি।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধিশাখা-২ এর উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে জনস্বাস্থ্য’র পরিচালককের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাখনুর উপরে এবং মহিলা হিজাবসহ টাখনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক বলে নির্দেশনা দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button