রাজনীতি

ক্ষমতায় না গেলেও আ.লীগ পালিয়ে যাবে না : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল ক্ষমতায় না গেলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না।
‘ক্ষমতায় থাকলেও আমরা আছি, না থাকলেও আছি। ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে,’ বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এ সময় আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি গুরুত্ব পাবে তাদের ইশতেহারে।
আওয়ামী লীগের মনোনয়নে ৫০ জনের কাছাকাছি নতুন মুখ আনা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বড় দল তাই অনেকের ভুলত্রুটি আছে, হয়েছে। কিন্তু কাউকেই বিচারের বাইরে রাখা হয়নি। আর ভুল হলে সংশোধনের সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকলেও কোনো মেগা প্রজেক্ট উপহার দিতে পারেনি; বরং অদূরদর্শিতায় দেশকে পিছিয়ে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button