sliderরাজনীতিশিরোনাম

ক্ষমতার পালাবদল হলেও বদলায়নি জনগণের ভাগ্য-ব্যারিস্টার আব্বাস ইসলাম খান

পতাকা ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেছেন, নির্বাচন এলেই শোনা যায়,অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু এই ফুলের মতো পবিত্র চরিত্রের মানুষগুলো ক্ষমতায় গিয়েও আজ পর্যন্ত জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর এলাকায় আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর এবি পার্টির উদ্যোগে দক্ষিণখান ও উত্তরখান থানার রাস্তা প্রশস্তকরণ এবং দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, গাজীপুর জেলা ও মহানগর এবি পার্টির সদস্য সচিব মাসুদ জমাদ্দার রানা,ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ ও যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম বাবু।
ব্যারিস্টার নোমান আরও বলেন, দিন বদলের নামে তারুণ্যের প্রথম ভোট চাওয়া হয়। কিন্তু গত পাঁচ দশকে কত তারুণ্য ঝরে গেল, তবুও দিন বদলায়নি। রাজনীতি আজ সমস্যা ও নীতিনির্ভর না হয়ে ক্ষমতা ও আধিপত্যকেন্দ্রিক হয়ে গেছে। অথচ রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যার সমাধান।
তিনি বলেন, এই জায়গাতেই এবি পার্টি অন্যদের থেকে আলাদা। এবি পার্টি সমস্যার কথা বলে, সমস্যা সমাধানের জন্য সরাসরি মানুষের পাশে দাঁড়ায়।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক সেলিম খান বলেন, “বছরের পর বছর দক্ষিণখান ও উত্তরখানের মানুষ ভয়াবহ গ্যাস সংকটে ভুগছে। মাস শেষে বিল পরিশোধ করা হলেও গ্যাস থাকে না, চুলা জ্বলে না,এই অবস্থার অবসান চাই।
তিনি আরও বলেন, আব্দুল্লাপুর কোঠবাড়ী থেকে তের মুখ পর্যন্ত অপ্রশস্ত রাস্তার কারণে ১০ মিনিটের পথ যেতে ২ ঘণ্টা লেগে যায়। যানজটের কারণে মানুষ জরুরি সেবা গ্রহণ, স্কুল-কলেজ বা অফিসে সময়মতো পৌঁছাতে পারছে না। অবিলম্বে এই রাস্তা প্রশস্ত করার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন,উত্তরখান থানা আহ্বায়ক মো. আব্দুর রহিম হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাবেদ কায়সার সজীব, উত্তরখান থানা যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান খান, সদস্য সচিব সোহেল রানা, ডা. মনিরুজ্জামান, দক্ষিণখান থানা সদস্য সচিব মাসুদুর রহমান বিজয়, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, কামরুজ্জামান ও জাহেদী আরমান।
বক্তারা অবিলম্বে দক্ষিণখান ও উত্তরখান এলাকার গ্যাস সংকট নিরসন এবং প্রধান সড়কসমূহ প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button