শিক্ষাশিরোনাম

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নয়, বন্ধ করতে হবে অপরাজনীতি : ভিপি নুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোক র‌্যালিকে উপহাস বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকস) সহ সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, আবরারকে হত্যা করেছে ছাত্রলীগ। আর সেই ছাত্রলীগই আবরার হত্যার বিচার দাবিতে শোক র‌্যালি করছে, এর চেয়ে উপহাস আর কী হতে পারে।
আবরার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সংহতি সমাবেশ ও গণপদযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দেন ঢাকা ভিপি নুরুল হক নুর।
এ সময় তিনি বলেন, ক্যাম্পাস থেকে ছাত্ররাজনীতি বন্ধ করার প্রয়োজন নেই। বন্ধ করতে হবে অপরাজনীতি।
আবরার হত্যার বিচার দাবি, ভারতের সঙ্গে একপেশে চুক্তি বাতিল ও ক্যাম্পাসে ছাত্রলীগের নৃশংসার বিচার চেয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংহতি সমাবেশের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা গণপদযাত্রার আয়োজন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button