বিনোদন

কোয়েল ও রঞ্জিত মল্লিক করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক, স্ত্রী দীপা মল্লিক এবং মেয়ে কোয়েল মল্লিক। শুধু তাই নয়, কোয়েলের স্বামী নিসপাল সিংহ রানেও করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তারা। বাড়ি থেকেই চিকিৎসা চলছে তাদের।
শুক্রবার নিজেই টুইট করে এ কথা জানান কোয়েল। তিনি লেখেন, ‘মা-বাবা আমি এবং রানে করোনায় আক্রান্ত হয়েছি। আপাতত সবাই সেল্ফ কোয়রান্টিনে।’
মল্লিক পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে। ছিল হাল্কা শ্বাসকষ্ট-জ্বর। দিন দু’য়েক আগে পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দুই মাস আগেই মা হয়েছেন কোয়েল। গত ৫ মে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এর পর থেকে বাবা-মা’র সঙ্গেই ছিলেন অভিনেত্রী। বাড়িতেই করোনা সংক্রান্ত নিয়ম মেনে চলছিলেন। তা সত্ত্বেও এই খবরে মন খারাপ কোয়েল-রঞ্জিত অনুরাগীদের। তাদের সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছেন নেটাগরিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button