জাতীয়শিরোনাম

কোরবানির পশু আসছে মিয়ানমার থেকে

দুদিন পরই পবিত্র ঈদুল আযহা। কুরবানির ঈদের আগ মুহুর্তে মিয়ানমার থেকে দেশে আসছে পর্যাপ্ত পশু। আমদানী হওয়া পশুর মধ্যে বেশিরভাগই গরু। এ ছাড়া কিছু মহিষ ও ছাগল রয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার টেকনাফের শাহপরীর দ্বীপ ক্যাটল করিডোর দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে মোট এক হাজার ৭ শত ৭১টি পশু আমদানী হয়েছে। এর মধ্যে গরু এক হাজার ৫০৬টি। এছাড়াও ২৩৯টি মহিষ ও ১৬টি ছাগল আমদানী হয়েছে। আজ শনিবার আরো পশু আমদানী হবে বলে জানা গেছে।
এর আগের দিন বৃহস্পতিবার একদিনে ৬৮১টি পশু আমদানী হয়েছিল। আগস্ট মাসেও এই করিডোর দিয়ে মোট ২ হাজার ৫ শত ৪৭টি গবাদি পশু আমদানী হয়েছিল। ফলে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১২ লাখ ৭০ হাজার ২০০ টাকা।
জানা যায়, আবহাওয়া খারাপের জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে দেনা-পাওনা জটিলতার কারণে বেশ কয়েক সপ্তাহ গবাদি পশু আমদানী অনেকটাই বন্ধ ছিল।
পশু আমদানীকারক ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, এক সপ্তাহে প্রায় দেড় হাজার পশু আমদানী করেছি। পশু আমদানী অব্যাহত থাকলে ঈদের আগেই কমপক্ষে ১০ হাজার পশু আমদানী সম্ভব।
পশু আমদানী হলেও বাজারে দাম অনেক বেশি। টেকনাফের সর্ববৃহৎ কোরবানীর পশুর হাট টেকনাফ পৌরসভার পাইলট হাইস্কুল মাঠে মাঝারী সাইজের এক একটা গরুর দাম চাওয়া হচ্ছে ৮০ থেকে ১ লাখ। অথচ এই সাইজের গরু ৬০ থেকে ৭০ হাজার টাকা হতে পারে। গরু ব্যবসায়ী রমজান আলী বলেন, ‘যেভাবে গরু আসছে আজসহ বাকি দুই দিনে পশুর দাম আরেকটু কমবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button