কোরআন অবমাননার প্রতিবাদে সাভারে বিক্ষোভ সমাবেশ

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন অবমাননা এবং পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজের পর সাধারণ মুসল্লিরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজের পর শতশত মুসল্লিরা দলে দলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাভারে বিভিন্ন মসজিদের ইমামও অংশগ্রহন করেন।
মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্ট্যান্ডের পুরাতন ফুটওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রউফ, স্মরণিকা মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাচেত এবং সাভার ডগরমোড়া মসজিদের ইমাম মাওলানা মুহিববুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হাসান মাহবুব মাস্টার, মো: আফজাল হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ, ঢাকা জেলা উত্তরের ব্যানারে অনুষ্ঠিত হয়।


