শিরোনাম

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক ৪ আসামি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামি এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আরো ৩ আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, একই দিন সকাল ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন ও চরপার্বতী ইউনিয়নে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত চর পার্বতী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চৌকিদার মফিজ উল্যার ছেলে মমিন উল্যাহ সোহাগ (৩৮), নারীও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামি চর পার্বতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কুসুম কুমার মজুমদার’র ছেলে স্বপন মজুমদার (৩৫), হরি মহন’র ছেলে কুসুম কুমার মজুমদার (৪০), মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রংমালা এলাকার মৃত বেচারাম মজুমদার’র ছেলে প্রহল্লাদ মজুমদার (৫০)।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান’র নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, (এএসআই) আজিম উদ্দিন (১), গণেশ্বর তং চঙ্গা, ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button