Uncategorized

কোম্পানীগঞ্জে প্রবাসীদের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নভাগী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে,রবিবার ২০ ফেব্রুয়ারী নভাগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা খুশিদ আলীর সভাপতিত্বে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লাল মিয়া,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী জিয়াদ আলী।
আর বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিলা ভাইস -চেয়ারম্যান আয়েশা বেগম,এডভোকেট আফতাব উদ্দিন,এডভোকেট সাইফুল ইসলাম,সংবর্ধিত মেম্বার জামাল হোসেন, মইন উদ্দিন, শেখ ফরিদ, মেহেদী হাসান ডালিম,দেলোয়ার হোসেন জীবন,কবির আহমদ,লিটন আহমদ, দুলাল মিয়া দুলা,সুজিত দাস,মহিলা মেম্বার মর্জিনা জামান মাকসুদা, শুনারা বেগম,তাজিরুন নেছা।ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশরাফুল ইসলাম চাঁন মিয়া,আব্দুল কাদের মোল্লা, হুশিয়ার আলী,বাবুল মিয়া,বতুল্লাহ,আমির আলী,ইসলাম উদ্দিন, আবুল কালাম প্রমুখ।
সংগঠনের সভাপতি সৌদি প্রবাসী ইমরান আহমেদ রানা সকলকে উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।👇

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button