Uncategorized

কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ উপলক্ষ্যে উপজেলা আ’লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উদ্যাপন করে উপজেলা আ’লীগ অঙ্গও সহযোগী সংগঠন গুলো।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button