Uncategorized

কোম্পানীগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ কেজি গাঁজা ও ১৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মতি মিয়াজী বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত আবুল বাশার লিটন (৪২) একই ইউনিয়নের মতি মিয়াজী বাড়ির মৃত নিজাম উদ্দিনের ছেলে এবং সে একাধিক মাদক মামলার আসামি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামিকে শুক্রবার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button