আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কোভিড-১৯ : বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ছাড়াল

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বেলা তিন টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৩২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।
পাশাপাশি, প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ৩৫ লাখেরও বেশি মানুষ।
জেএইচইউর তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত মোট ৮ লাখ ২৮ হাজার ৮১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৮ জনের মৃত্যুর মধ্য মৃতের তালিকাতেও দক্ষিণ আমেরিকার এ দেশটি যুক্তরাষ্ট্রের পরই অবস্থান করছে।
অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৬৪৩ জন।
করোনায় তৃতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ৪১ হাজার ৫৬৬ জন। এর পরেই ইতালিতে ৩৪ হাজার ২২৩ জন, ফ্রান্সে ২৯ হাজার ৩৭৭ জন এবং স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মারা গেছেন।
এদিকে শনিবার পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী নিয়ে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভারত।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button