Uncategorized

কোন জাদুতে বদলে গেলেন মাশরাফি

ক্যারিয়ারের শেষ প্রান্তে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ইনজুরিজর্জর ক্যারিয়ারের শেষে এসেও দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটে- বলে যে পারফর্ম তিনি করেছেন, তা যেনো তার সম্ভাবনার এক টুকরো প্রামাণ্যচিত্র। কোন জাদুতে এমন বদলে গেলেন মাশরাফি?
আপনি নিশ্চয় জানেন যে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন কোর্টনি ওয়ালশ। এক সময়ের জগতবিখ্যাত এই বোলারই ভূমিকা রেখেছেন মাশরাফির দুরন্ত ফর্মে।
মাশরাফির অসাধারণ বোলিং দেখে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি রহস্য জানতে চেয়েছিলেন। মাশরাফি তাকে জানিয়েছেন, কোর্টনি ওয়ালশ বল ধরার নতুন একটি কৌশল শিখিয়েছেন তাকে। এতেই বল ছুটছে দুরন্ত গতিতে। বিভ্রান্ত হচ্ছেন ব্যাটসম্যানরা।
ইংলিশদের বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচে মাশরাফি তুলে নিয়েছে একে একে চার উইকেট। এর মধ্যে ঠিক আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসও আছেন। তাকে সরাসরি বোল্ড করে ফেরান মাশরাফি।
৮.৪ ওভারে ২৯ রা দিয়ে তিনি আরো শিকার করেন জেমস ভিন্স, জ্যাস রয় ও জ্যাক বলকে। শেষের জনকে আউট করে বাংলাদেশকে সিরিজে সমতা এনে দেন তিনি। মাশরাফির ওই রকম দুর্দান্ত বোলিং দেখে বিস্মিত হয়েছে সেদিন মাঠে উপস্থিত থাকা ২৪ হাজার দর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button