কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার আটি পাচঁদোনা, বন্যা পার্ট সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক,সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও সাবেক সাংসদ আমান উল্লাহ আমান।
দ্বি বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি সভাপতি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,
মডেল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মনির হোসেন মিনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ (সহ-সাংগঠনিক সম্পাদক-ঢাকা বিভাগীয়), বেনজীর আহমেদ টিটু (সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয়),ঢাকা জেলা বিএনপি’র সহ সভাপতি ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি, এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক আহবায়ক ভিপি নাজিম, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল কবির পল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ প্রমূখ।



