slider

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার জিনজিরায় অবস্থিত প্রেসক্লাব ভবনের মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

ইফতার ও দোয়া মাফহিলে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খানের (দৈনিক সমকাল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা কামালের (বাংলাদেশ সংবাদ সংস্থা) সার্বিক তত্ত্বাবধানে কেরানীগঞ্জে কর্মরত প্রেসক্লাবের সকল সদস্যরা এ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য এরশাদ হোসেন। পরে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতারের পূর্ববর্তী সময়ে কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, প্রবীণ সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন রতন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, নাসির উদ্দিন লিটন ও সোহরাওয়ার্দী শ্যামল এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সফলতা কামনা করে স্বাগত বক্তব্য প্রদান করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ জিয়া, দপ্তর সম্পাদক এইচ এম আমিন, কার্যনির্বাহী সদস্য মোঃ রাকিব হোসেন, সাবেক সহ-সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম, সিনিয়র সদস্য মোঃ ইউসুফ আলী, কামাল তালুকদার, সদস্য নাজিম উদ্দিন ইমন, লিটন খান, আশিক নুর, আরিফুল ইসলাম, রাজু আহমেদ, নাসির উদ্দিন টিটু, মোঃ মাসুদ, শেখ ফরিদ সহ অনেকেই এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button