slider

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া হাইওয়ে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন ।

দুর্ঘটনায় নিহত মনিরুল ইসলাম, ভোলা জেলার বোরহান উদ্দীন উপজেলার শহীদ মিয়া ছেলে। এসময় মৃত ব্যক্তির সাথে থাকা আরো একজন আরোহী আহত হয়েছে বলে জানাযায় এবং তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলেও আহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ৪.৩০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া নাম এলাকায় হাইওয়ে সড়কের মাঝে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় মামুন নামের এক পথচারী গুরুতর আহত অবস্থায় তাদেরকে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল থেকে দুইজন পরে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কোনো গাড়ির ধাক্কায় খেয়ে পড়ে আহত হয়েছেন কিনা, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা তদন্ত করে দেখছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button