slider

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আজিজুল ইসলাম ইউসুফ (২০) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইউসুফ নবাবগঞ্জের আগলা ইউনিয়নের জয়নগর এলাকার মাসুদুল ইসলামের ছেলে।
বুধবার (১৮ মে) সকাল সোয়া ৬ টার দিকে মডেল থানার রোহিতপুর ইউনিয়নের পুরাতন সোনাকান্দা গ্রামের পাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে রোহিতপুর থেকে ঢাকা মেট্রো ল-২৫-৭৭৪৭ মোটরসাইকেলটি আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলো। একই সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান (ঝালকাঠির ল-১১-০১৬৯) পাইনাহাটি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালাম মিয়া জানান, উপজেলার রোহিতপুর এলাকায় কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ কাভার্ভভ্যানটিকে আটক করেছে, চালক পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button