slider

কেরানীগঞ্জে সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার নতুন সোনা কান্দা-লাখিরচর মেইন রোড ইফাদ লবন ফ্যাক্টরী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হাউজ ও বীর মুক্তিযোদ্ধা আমির মাস্টার হাউজ সড়ক সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ মে) দুপুরে রুহিতপুর ইউনিয়নের লাখিরচর এলাকার সড়কে সিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও ঢাকা -২ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী এম এ গফুর, সাবেক সদস্য শেখ বাবুল হোসেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ জজ মিয়া, সাবেক সদস্য মোঃ মজিবর রহমান, রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ মতিন মিয়া, ইয়ারা গ্রুপের চেয়ারম্যান মোঃ সেলিম আহমেদ সহ থানা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button