slider

কেরানীগঞ্জে সেচ্ছাসেবক লীগের ১৫ আগষ্ট পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও তার পরিবারের স্মরনে আলোচনা সভা,দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।
৩১ ই আগষ্ট বুধবার ৩ টায় উপজেলার তারানগর ইউনিয়নের জয়নগর স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হওলাদার হারুন মাষ্টারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন।
থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এ মাসুদ পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য এম এ গফুর, শেখ বাবুল হোসেন,বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আশকর আলী, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ফারুক, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল বারেক, ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন,কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলো বেগম,ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান সহ এসময় জেলা, থানা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও মুনাজাত শেষে ৫০০ আসহায় ও গরীব দুঃখী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ও গণভোজের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button