কেরানীগঞ্জে সাব-রেজিষ্টার কার্যালয়ের উদ্যোগে ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জ সাব- রেজিষ্টার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকগণের স্বচ্ছাতা, জবাবদিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে ( বৃহস্পতিবার ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান প্রশিক্ষকের বক্তব্যে ঢাকা জেলা সাব- রেজিষ্টার সাবিকুন নাহার বলেন, ডিজিটাল তথ্য প্রযুক্তিতে দলিল লেখদের কম্পিউটার শিক্ষা, সাবলীল স্বচ্ছতার মাধ্যমে দলিল সম্পাদন করতে হবে।
দলিল সম্পাদনায় দক্ষতা আবশ্যক, দলিল লেখকদের সর্তক থাকতে হবে যে, অসঙ্গতিপূর্ণ, অস্বচ্ছতার দিকে এবং প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র ভালভাবে যাচাই বাছাই করে দলিল লেখা সম্পন্ন করতে হবে। যাতে গ্রহীতা বা দাতা হয়রানীর শিকার না হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কেরানীগঞ্জ সাব- রেজিষ্টার মোঃ ওসমান গনি, দক্ষিণ কেরানীগঞ্জ সাব- রেজিষ্টার মো শাহজাহান, কেরানীগঞ্জ সাব-রেজিষ্টার (মডেল থানা শাখা) দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক সমতির সভাপতি নূর মোহাম্মদ সরকার (পলাশ), সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ।
অনুষ্ঠিত ইন হাউজ প্রশিক্ষণে প্রায় তিন শতাধিক দলিল লেখক অংশ গ্রহণ করেন।



