slider

কেরানীগঞ্জে র‌্যাবের হাতে পুলিশ ছদ্মবেশধারী ৩ ডাকাত গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের ছদ্মবেশধারী আন্ত:জেলা ডাকাত দলের সর্দার জসিম মোল্লা (৩৫) ও তার প্রধান দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
গতকাল (মঙ্গলবার) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা – মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ছদ্ধবেশে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়, এ সময় অজ্ঞাত নামা আরো ২/৩ জন পালিয়ে যায়, ডাকাত সর্দার জসিম মোল্লা সহ আরো ২ জন প্রধান সহযোগী ২) মোঃ জাহিদুল কাজী (২৫) ও ৩) মোঃ ইয়াসিন (৩০) গ্রেফতার করা হয়, এসময় ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক ও বিপুল পরিমাণ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এবিষয়ে আজ বুধবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাবে – ১০ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি উপস্থিত সাংবাদিকদের আরো বলেন গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য,বেশ কিছুদিন ধরে তারা ঢাকা, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলা সহ বিভিন্ন এলাকায় পুলিশের ছদ্মবেশে ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ডাকাত সর্দার জসিম মোল্লা শরীয়তপুরের জাঁজিরা থানায় চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামি,সে পুলিশের পোশাক পরে ভুয়া পুলিশের এস আই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিতো, জসিম মোল্লা জাজিরার মূর্তিমান আতংক ছিলো এবং একটি মামলার সাজা প্রাপ্ত পলাতক আসামি ছিলো এছাড়াও জসিম মোল্লা ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে,জসিম মোল্লার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চর দুপুরিয়া গ্রামে এবং তার সহযোগী জাহিদুল কাজীর বাড়ি একই জেলা ও থানার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে, অপর সহযোগী ইয়াসিনের বাড়ি কেরানীগঞ্জ উপজেলার মডেল থানাধীন মনু ব্যাপারীর ঢালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button