slider

কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭ টায় জিনজিরা ইউনিয়নের মনুব্যাপারীর ঢালে অবস্থিত স্মৃতি সৌধে ঢাকা ৩ আসনের এমপি (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী) নসরুল হামিদ বিপু’র পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, এছাড়াও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা অফিসার্স ক্লাব,কেরানীগঞ্জ প্রেসক্লাব, দক্ষিন কেরানীগঞ্জ ও মডেল কেরানীগঞ্জ থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সহ উপজেলার বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । 
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮ টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবস টি পালন করেন এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। 
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ জামান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন উর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল আমেনা মারজান,কেরানীগঞ্জ মডেলা থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম,কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল আমিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, কেরানীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ রায়হান খান, সাধারন সম্পাদক হাজী মোস্তফা কামাল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button