কেরানীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুর ১২ টায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে সেবা নিতে আসা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা ও সেবাপ্রার্থীদের কথা শুনে এবং তাদের সকল সমস্যা সমাধানে ভূমি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল বিন করিম বলেন ভূমি অফিসে আসা সকল সেবাপ্রার্থীরা যেন হয়রানি মুক্ত, দালাল মুক্ত সেবা পায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট ভূমি সেবা প্রদানে দূর্নীতিমুক্ত একটি স্মার্ট ভূমি সেবা সাধারণ মানুষের মাঝে উপহার দেওয়া হবে, সকলের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য সরাসরি ভূমি অফিসে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন, দালালদের পিছনে ছুটে অহেতুক টাকা ও সময় নষ্ট না করারও পরামর্শ দেন এবং এব্যাপারে সর্ব সাধারণের সহযোগিতা কামনা করেন ।
এসময় সহকারী কমিশনার রাজস্ব সার্কেল দক্ষিণ কার্যালয়ের কর্মকর্তা ও প্রিন্ট,ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।




