কেরানীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২।
১৮ মে ( বুধবার ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়, এসময় কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসানের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইস্পাহানি কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আরা বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেনের, কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী তোফায়েল আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার ( মাধ্যমিক ) হালিমা আক্তার এছাড়াও আরো উপস্থিত ছিলেন নয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমূখ।




