কেরানীগঞ্জে জমির দখল ফিরে পেতে সংবাদ সম্মেলন

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জের ব্যক্তি মালিকানা জমির দখল ধরে রাখার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।
৪ অক্টোবর (বুধবার) দুপুর ১ টায় কেরানীগঞ্জ প্রেসক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের ব্যক্তি মালিকানা দাবি করা মোঃ ওবায়দুল হক স্বপন উপস্থিত সাংবাদিকদের জানান, আমাদের ব্যক্তি মালিকানা জমি এক শ্রেণীর অসাধূ মহল স্কুলের নাম দিয়ে সাইনবোর্ড টানিয়ে অনেকদিন যাবত দখল করে রেখেছে। জমিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইনবোর্ড ব্যবহার করছে অসাধু কু চক্র।
আমরা নিরীহ মানুষ হওয়ার কারণে বিভিন্ন মামলা-মোকদ্দমা ঝামেলা হুমকি ধামকির ভয়ে এই কুচক্র মহলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না। এসময় স্বপন আরো জানান জমির দখল ফিরে পেতে চাইলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। জমিটি আর এস ২৬০৮ দাগ নম্বরে ৩ শতাংশ, আর এস ২৬১৭ নং লাগে ২০ শতাংশ মোট ২৩ শতাংশে বিভক্ত।
স্বপন দাবি করেন জমির সকল কাগজ পত্রাদ তার কাছে থাকার পরেও একটি কু চক্র মহল জমিতে দখলে যেতে দিচ্ছে না। আর এস ২৬০৮ নং দাগ এর ৩ শতাংশ জমিটির দখল ধরে রাখার অভিযোগ ওঠে কেরানীগঞ্জের পশ্চিম বামনশুর এলাকার মোঃ আসলাম উদ্দিন, মোঃ আবু হানিফ, এনায়েত, আলমাস, মোঃ সহিন মিয়ার বিরুদ্ধে। আর এস ২৬১৭ নং দাগের ২০ শতাংশ জমির দখল ধরে রাখার অভিযোগ ওঠে কেরানীগঞ্জ বামনসুর এলাকার হাজী ফারুক, শাহীল হাজী, মোঃ শাকির মিয়া, মোহাম্মদ কাজল মিয়া, মোঃ রুবেল মিয়ার বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিকানা দাবি করা মোঃ ওবায়দুল হক স্বপন, মোহাম্মদ আবিদুল্লাহ, নাসিমা হক, শাজাহান আলম, রোজিনা আক্তার, মোহাম্মদ ওসমান গনি ও রিনা বেগম।



