কেরানীগঞ্জে কলেজ পড়ুয়ার মাথা ফাটিয়ে দিলো মাদকসেবী ও ব্যবসায়ীরা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় স্নিগ্ধ বর্মন (১৮) নামের এক কলেজ ছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছেন মাদকসেবি ও ব্যবসায়ীরা।
এবিষয়ে স্নিগ্ধ বর্মনের পিতা প্রদীপ কুমার বর্মণ বলেন সন্ধ্যা হলেই বড়িশুর বর্মণ পাড়া নদীর তীরে ১৫ থেকে ২০ জনের একটি মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী চক্রের একটি জমজমাট আসর বসে, নদীর মূল রাস্তার পাশে বট গাছের আড়ালে বেড়িবাঁধে মন্দিরের পিছনে মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অভয়ারণ্য।
গতকাল ৩০ এপ্রিল শনিবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে আমার ছোট ছেলে সিদ্ধেশ্বরী কলেজ এন্ড বিশ্ব বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র স্নিগ্ধ বর্মণ (১৮) জরুরি প্রয়োজনে কলম কেনার জন্য দোকানে যাওয়ার পথে তার পথ প্রতিরোধ করে মোঃ ওমর (১৮ বছর) পিতা- মোঃ সেন্টু মিয়া নোংরা টিস্যু পেপার নিক্ষেপ ও গালিগালাজ করে। স্নিগ্ধ বর্মণ এর কারণ জানতে চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে তার সঙ্গে থাকা ১৫/২০ জনের চক্রটি বেদম প্রহার করে, সে সময় মোঃ ওমর ১০ ইঞ্চি ইট দিয়ে স্নিগ্ধর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তার সঙ্গী সাথী সহ পালিয়ে যায় মোঃ ওমর। একপর্যায়ে স্নিগ্ধ বর্মণের চিৎকারে আশপাশের জনতা এগিয়ে এসে তাকে প্রথমে স্থানীয় ডাক্তার খানায় প্রাথমিক চিকিৎসা ও পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) নিয়ে মাথায় তিনটি সেলাই ও অন্যান্য স্থানে মলম পট্টি করান।
তিনি আরো বলেন এই বিষয়ে তিনি নিজেই কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




