কেরানীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (৭ই মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
উপজেলা মাধ্যমিক অফিসার ইসমাইলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল হক সাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার (ভুমি) কেরানীগঞ্জ মডেল শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভুমি) দক্ষিণ সার্কেল আমেনা মারজান, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারন সম্পাদক হাজী মোঃ আশকর আলী, রোহিতপু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল বারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার সিনিয়র কর্মকতাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগণ এ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে ৭ ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের উপর বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



