slider
কেরানীগঞ্জে আল মক্কা সুইট মিটকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আল মক্কা সুইট মিট এন্ড দধি নামে একটি দোকানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে খোলামোড়া এলাকায় ওই দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ মামুন কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের নামজারি সরকারি মো: শাহাবুদ্দিন শিহাব জানান,ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় মক্কা সুইট এন্ড দধি দোকানের মালিক মো: মামুন বি এস টি এর কোন লাইসেন্স দেখাতে না পারায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউল ইসলাম ওই দোকানের মালিক কে ২৫হাজার টাকা জরিমানা করেন।




