slider

কেরানীগঞ্জে আন্তঃ জেলা চোরই ব্যাটারী চালিত অটোরিক্সা সহ ২ চোর গ্রেফতার

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ,তাদের কাছ থেকে ৭টি অটোরিক্সা/ মিশুক আটক করা হয়েছে। আসামীরা হলেনঃ মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ আজিম (৩৩)।

৩১ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান এ চক্রটি দীর্ঘদিন অসহায় খেটে খাওয়া মানুষের শেষ সম্বল অটোরিক্সা /মিশুক কৌশলে চুরি বা ছিণতাই করে অটোরিক্সার রং ও আকৃতি পরিবর্তন করে অন্যদের কাছে বিক্রয় করে আসছিল, গতকাল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কেরানীগঞ্জ মডেল থানার লাকিরচর সাকিনে অনিক সিএনজি পাম্প এর সামনে দুজন অটোরিক্সা বিক্রয় করার জন্য অবস্থান করছে।

এসময় কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির এর নেতৃত্বে মডেল থানার অফিসার ইনচার্জ ও এস আই জিয়াউদ্দিন সহ পুলিশের এক চৌকস টিম অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে একটি অটোরিক্সা /মিশুকসহ আটক করা হয়।

চোর চক্রের দেয়া তথ্য অনুযায়ী তারা জানায় তাদের সিন্ডিকেটের আরো সদস্য পার্শবর্তী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন) সাইদ এর অটোগ্যারেজ ও লাকিরচর সালামের গ্যারেজে আরো ছয়টি অটোরিক্সা আছে। উক্ত তথ্য অনুযায়ী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানাধীন সিরাজপুর বাজার (গরুর হাট সংলগ্ন) সাইদ এর অটোগ্যারেজ থেকে চারটি ও লাকিরচর সালামের গ্যারেজ ২টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ অটোরিক্সা চোর চক্রের আরো ৫/৭ টিম রয়েছে। আমরা দুটি চক্রকে আটক করতে সক্ষম হয়েছি বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোং মামুন অর রশিদ, এসআই জিয়াউদ্দিন সহ কেরানীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস সাংবাদিকরা ।

গ্রেফতার হওয়া আটক আসামীদের বিরুদ্ধে হয়েছেও মামলা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button