কেরানীগঞ্জে আনারস প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী, পরপর ৩ বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এর পক্ষে আনারস মার্কার জন্য ভোট ও লিফলেট বিতরণ করেছে কেরানীগঞ্জ ১নং মডেল টাউন বাড়ীর মালিক ঐক্য সমবায় সমিতি সদস্যরা।
আজ ৬ এপ্রিল (সোমবার) কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার বিভিন্ন দোকান ও বাড়ীতে গিয়ে তারা কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদের পক্ষে আনারস মার্কায় ভোটারের কাছে শাহীন আহমেদের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা ও ১ নং মডেল টাউন বাড়ীর মালিক ঐক্য সমবায় সমিতি লিমিটেড কার্যকরী সদস্য সাংবাদিক মো:মোস্তাফিজুর রহমান মোস্তাক, বাড়ীর মালিক সমিতির কোষাধ্যক্ষ হাজী আনোয়ার হোসন, সদস্য আক্তার হোসেন হিরা, সামসুদ্দিন ভিস্তি, জিনজিরা ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি শামীম আরমান,মডেল টাউনের সিট ব্যবসায়ী আব্দুর রহমান, মোঃ হান্নান,সোহান,সোহাগ,মজিবর,প্রমুখ




