কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধ : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদের সভা কক্ষে এ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সহিদুল হক সাঈদ।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কোনাখোলা ফাঁড়ির ইনচার্জ মোঃ ফজলুল হক সহ উপজেলার আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ ,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমূখ।
এসময় পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আইন শৃঙ্খলায় নিয়জিত বাহিনীর সকলকে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা জোরদার করতে এবং সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক থাকার আহ্বান জানানো সহ রাস্তাঘাটের যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করা হয় এছাড়াও মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠিন ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করা হয়।




