slider

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে ঝোঁপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) শুভাঢ্যা ইউনিয়নের বিলকাঠুরিয়া (আহাম্মদ নগর) এলাকা থেকে রাত ৮ টায় অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর হাদী আব্দুল্লাহ জানান লোক মারফত খবর পাওয়ার পর থানার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পুরুষ (বয়স ৪৫ আনুমানিক) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়ে দেই।

উদ্ধারকৃত লাশের পরনে ছিল হাতা কাটা একটি চেকের হাফ শার্ট ও একটি চেকের লুঙ্গি এবং পায়ে একটি গামছা বাঁধা ছিল, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মূহুর্তে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button