দূর্ঘটনাশিরোনাম

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে বহু হতাহত: ২ কারখানা সিলগালা

কেরানীগঞ্জের সেই ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লেগে বহু হতাহতের ঘটনায় কারখানাটি সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার বেলা ১১টার দিকে কারখানাটি সিলগালা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ। এর আগে উপজেলার শুভাঢ্যা এলাকায় একই মালিকের আরও একটি কারখানা সিলগালা করে দেওয়া হয়।
ইউএনও অমিত দেবনাথ জানান, জেলা প্রশাসক (ডিসি) কারখানা দুটি পরিদর্শন করেছেন। তার নির্দেশেই ওই প্লাস্টিক কারখানা দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিলগালা করা একই মালিকের দ্বিতীয় কারখানাটিও আবাসিক এলাকার মধ্যে। তাছাড়া কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঢোকাই মুশকিল।
উল্লেখ্য, বুধবার বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ার হিজলতলা এলাকার ওই প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button