বিনোদন

কেন আপনি নেহাকে কষ্ট দিলেন?

বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির সম্পর্কে তিক্ততার পর বিচ্ছেদ হয়েছে। সেই কথা স্মরণ করে একবার নাচের রিয়েলিটি শোতে কান্নায় ভেঙে পড়েন নেহা। এই সংগীতশিল্পীর ভক্তরা আজও তাঁদের বিচ্ছেদ মেনে নিতে পারছেন না।
সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় বেড়াতে যান কোহলি। তার আগে ভক্তদের সঙ্গ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসেছিলেন তিনি। আর সঙ্গে সঙ্গে শুরু হয় ভক্তদের প্রশ্নঝড়। অনেক কৌতূহলী তাঁকে জিজ্ঞেস করেন, নেহা ও তাঁর বিচ্ছেদের আসল কারণটা কী।
ওই লাইভে কোনো কোনো ভক্ত জানতে চেয়েছেন, বিচ্ছেদের পেছনের কারণ কী। আবার কেউ কেউ পরামর্শ দিয়েছেন, বিচ্ছেদ কাটিয়ে পুনরায় সম্পর্ক জোড়া লাগাতে। কয়েকজন সরাসরি এই অভিনেতাকে জিজ্ঞেস করেন, ‘কেন আপনি নেহাকে কষ্ট দিয়েছেন?’ যা হোক, নেহা সম্পর্কিত সব প্রশ্নই এড়িয়ে গেছেন হিমাংশ কোহলি।
একসময় সামাজিক মাধ্যমে কোহলি-নেহার যুগল ছবির বন্যা বয়ে গেলেও আলাদা হয়ে গেছেন তাঁরা, আর এ খবর নিজেই জানিয়েছিলেন সংগীতশিল্পী নেহা। বিচ্ছেদের পর ভেঙে পড়লেও ফের উঠে দাঁড়ানোর কথাও বলেছিলেন তিনি।
নেহা কক্কর ও হিমাংশ কোহলি তাঁদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেন গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের দশম মৌসুমে। গুঞ্জন ছিল, দ্রুতই বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। কিন্তু কয়েক মাস পরেই তাঁদের বিচ্ছেদ হয়। এরপর নেহা জীবনে কঠিন সময় পার করেছেন এবং তিক্ত বিচ্ছেদের পর বিষণ্ণতায় ভুগেছেন বলেও জানিয়েছিলেন।
বিচ্ছেদের পর নেহার ভক্তরা খেপে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির ব্যাপক সমালোচনা করেন তাঁরা। এমনকি তাঁকে ‘প্রতারক’ বলেও আখ্যা দেন। অবশ্য পরে নেহা তাঁর ভক্তদের থামান। বলেন, হিমাংশ কোহলিকে তাঁরা যেন লক্ষ্য না করেন। তিনি তাঁর সঙ্গে প্রতারণা করেননি। এরপর বেশ কয়েকটি লাইভ কনসার্ট ও শোতে কোহলির কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন নেহা।
যা হোক, মনে হচ্ছে নেহা কক্কর সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন। সামাজিক মাধ্যমে এখন প্রায়ই তিনি প্রাণোচ্ছল ছবি ও ভিডিও শেয়ার করছেন। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে নেহা বলেছিলেন, বিচ্ছেদের পর আর কোনো সম্পর্কে জড়ানোর মতো অবস্থা নেই তাঁর। একা থেকেই তিনি ভালো আছেন।
বলিউডে এখন তুমুল জনপ্রিয় ৩০ বছরের নেহা কক্কর। লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button