আন্তর্জাতিক সংবাদশিরোনাম

কেনিয়ায় করোনা ঠেকাতে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী করোনাভাইরাস থেকে প্রাণে বাঁচতে একজন খ্রিষ্টান পাদ্রির উপদেশ অনুযায়ী ডেটল খেয়ে ৫৯ ভক্ত প্রাণ হারিয়েছেন। ফাদার ‘রুফুস ফালা’ সম্প্রতি করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার ভক্তদের ডেটল খেতে দিয়েছিলেন। গির্জার মধ্যে তিনি নিজেই ভক্তদের এই জীবাণুনাশক পান করান। এ ঘটনায় ডেটল পানকারী ৫৯ জনের মৃত্যু হয় এবং আরো চারজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ওই ফাদারের অনুসারীরা মনে করেছিল ডেটল পান করলে তারা বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হবেন না।
এ সম্পর্কে ফাদার ‘রুফুস ফালা’ দাবি করেছেন, তিনি জানতেন ডেটল খাওয়া মারাত্মক ক্ষতির কারণ। কিন্তু সৃষ্টিকর্তা (গড) তাকে এটি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি নিজে সবার আগে ডেটল খেয়েছেন বলেও দাবি করেন ফাদার রুফুস ফালা। তবে তিনি কী পরিমাণ খেয়ে বেঁচে আছেন এবং তার ভক্তরা কতখানি খাওয়ার কারণে মারা গেছেন, তা জানা যায়নি।
আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে এরই মধ্যে ৪০টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। যদিও কেনিয়া টুডের রিপোর্ট নিয়ে সন্দেহ করেছেন অনেকে। এ ছাড়া অন্যরা কেন এই খবর প্রকাশ করেনি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রিপোটর্টি প্রকাশের পর আবার সরিয়ে নিয়েছে পত্রিকাটি। সূত্র : কেনিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button