slider

কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ, বীজ সার বিতরণ

হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর আয়োজনে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে ভরসার নতুন জানালা নামে সিএসআর প্রকল্পে ৬০ জনকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার বেলা বারোটার দিকে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইউসিবি মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল। বক্তব্য রাখেন ইউসিবি মানিকগঞ্জ শাখার অপারেশন ম্যানেজার মোশাররফ হোসেন। প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম। প্রশিক্ষণ শেষে উন্নত বীজ, স্যার ও ১৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button