sliderস্থানিয়

কৃষিপ্রতিবেশ ও জলাবায়ু ন্যায্যতায় ইছামতি নদীর বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ইছামতি তীরের মানুষ জন বাঁধের কারনে পানি প্রবাহ বন্ধ আছে। ফলে নদীতে মশা, পানি দুষণের ফলে কৃষি কাজে, গৃহস্থালি কাজে পানি ব্যবহার করা যাচ্ছে না। ফলে নিচের পানি বিদ্যুৎ ব্যবহার করে উত্তোলন করে জ্বালানী খরচ ও বিদ্যুৎ অবচয় করছে।

১২ মার্চ বৃহস্পতিবার মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার পিয়াজচর গ্রামে উপজেলা সবুজ সংহতি ও যুব স্বেচ্ছাসেবক টিমের উদ্যোগে উপজেলার পিয়াজচর গ্রামে ইছামতি নদীর বাঁধ অপসারণ ও ইছামতি নদীর পানি প্রবাহের জন্য মতবিনিময় সভা ও মানববন্ধন করা হয়েছে।

রামকৃষ্ণপুর ইউপির সাবেক সদস্য আইনাল হোসেনের সভাপতিত্বে ও বারসিক হরিরামপুর এর প্রোগ্রাম সত্যরঞ্জন সাহা’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা ও মানববন্ধন কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কৃষক সাহিদা বেগম,সবুজ সংহতি কমিটির সদস্য বাপ্পি খান, সালাম বিশ্বাস, হরিরামপুর যুব সেচ্ছাসেবক টিমের সভাপতি ও সবুজ সংহতি কমিটির সদস্য মোহাম্মদ আলী, যুব সেচ্ছাসেবক টিমের সদস্য মীর হিমেল,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, শিমুল বিশ্বাস, এবং বারসিক হরিরামপুর এর প্রোগ্রাম মুকতার হোসেন প্রমূখ।

স্থানীয়দের দাবি ইছামতি নদীর বুকে বাঁধ নয়, পানি প্রবাহ চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button