রাজনীতিশিরোনাম

কৃষক লীগের নতুন সভাপতি সমির, সম্পাদক কুলসুম

কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সমির চন্দ্র সভাপতি এবং উম্মে কুলসুম স্মৃতিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি করা হয়েছে।
এর আগে কমিটির শীর্ষ দুই পদে নাম প্রস্তাব করেছেন কাউন্সিলরা। সভাপতি পদে সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ ১৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জনের নাম প্রস্তাবে আসে। দুজনই আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়।
কাউন্সিলের এই সেশন মনিটরিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষকলীগের সম্মেলনের মাধ্যমে ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব উপহার দেয়া হবে।
সকাল ১১টায় কৃষকলীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।
কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button